ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের দুইজনসহ র‌্যাবের হাতে ৩ চোরকারবারি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • 50
মোহাম্মদ হাবীব উল্যাহ্:

বিপুল পরিমান ভারতীয় আতশবাজীসহ হাজীগঞ্জে ২ জন ও কুমিল্লার ১ জন সহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলার লাকসাম থানার নগরীপাড়া এলাকা থেকে তাদেরকে আতশবাজীসহ হাতে-নাতে গ্রেফতার করে র‌্যাবের একটি আভিযানিক দল। বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন, র‌্যাব- ১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হুমায়ুন কবির (৪৯) এবং কুমিল্লা জেলার বরুড়া থানার খাজুরগাও গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩২)। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি স্কুটার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত সোমবার দুপুরে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন নগরীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ১,১২,১৫০ পিস (এক লক্ষ বার হাজার একশত পঞ্চাশ) পিস ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ভারত থেকে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে এনে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের দুইজনসহ র‌্যাবের হাতে ৩ চোরকারবারি গ্রেফতার

আপডেট : ১১:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩