দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের
মনোনীত প্রার্থী ‘নৌকা’র মাঝি ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন
চৌধুরী মায়া বীরবিক্রম এর সর্মথনে ‘নৌকা’ প্রতীকের উঠান বৈঠকে হাজারো নেতাকর্মী
নিয়ে যোগদান করেন ১০১নং উত্তর সরদারকান্দি সপ্রাবি. সেন্টার কমিটির নেতাকর্মীরা। এ
সময় মিছিল থেকে দলীয় শ্লোগানের মাধ্যমে মুখরিত করে তোলে পুরো এলাকা জুড়ে। এ সময়
মিছিলে থাকা নেতা-কর্মীদের হাতে হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, প্রিয় নেত্রী
শেখ হাসিনা ও মায়া চৌধুরীর ছবি শোভা পেয়েছে। সাথে রয়েছে নানান রংয়ের উন্নয়নের
চিত্র।
মিছিরের নেতৃত্বে ছিলেন, কেন্দ্র কমিটির আহŸায়ক ও সাবেক ইউপি সদস্য মাহবুব আলম
মিস্টার, সদস্য সচিব সালাউদ্দিন বেপারী, আওয়ামী লীগ নেতা এনায়েত আলী মিজি, আব্দুর
রাজ্জাক বেপারী, অলু মিজি, মুসলিম বেপারী, আ. মান্নান বেপারী, ইউনিয়ন শ্রমিকলীগ নেতা
ইউনুস দেওয়ান, স্বেচ্ছাসেবকলীগ নেতা তাজল ইসলাম প্রধান, যুবলীগ নেতা আরজ আলী
প্রধান, শাহ আলম বেপারী, ছাত্রলীগ নেতা নূরে আলম পাটোয়ারী, জুয়েল বেপারী, মুস্তাক
আহমেদ, মুন্না, নাজমুল, প্রমুখ।
উঠান বৈঠকে যোগদান পূর্বে কেন্দ্র কমিটির আহŸায়ক ও সাবেক ইউপি সদস্য মাহবুব আলম
মিস্টার, সদস্য সচিব সালাউদ্দিন বেপারী বলেন, দুই মতলবের উন্নয়নের রূপকার জননেতা মোফাজ্জল
হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। উনাকে চাঁদপুর-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রদান করায়
গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। পাশাপাশি আসছে ৭
জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মায়া ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে মহান
সংসদে পাঠাবো। অবহেলিত সরদারকান্দি ওয়ার্ডকে মায়া ভাইয়ের নেতৃত্বে স্মার্ট ওয়ার্ড
হিসেবে গড়ে তুলবো। মিছিলে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।




















