ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • 41
বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে নতুন বই তুলে দেন,৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ এনায়েত করিম ইছহাক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের  সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ এনায়েত করিম ইছহাক। একই সমেয় নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষার্থী ও অভিভাকদের মাঝে বিস্তারিত তুলে ধরেন শিক্ষকরা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিক উল্ল্যাহ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন,কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু হয়।
কোরআন তেলাওয়াত করেন,নবম শ্রেনির শিক্ষার্থী সুরাইয়া আক্তার। গীতাপাঠ করেন,দশম শ্রেনির শিক্ষার্থী উষনিতা সাহা।
এসময় উপস্থিত ছিলেন,অভিভাবক সদস্য মদন মহন অধিকারী,ইমান হোসেন,অভিভাবক বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহম্মেদ,মোহাম্মদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক সদস্যবৃন্দ,শিক্ষক -শিক্ষিকাবৃন্দ,ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত

আপডেট : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪