ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে পঞ্চমবার এমপি হলেন মেজর রফিক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 29
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের নির্বাচনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। রোববার (৭ জানুয়ারী) হাজীগঞ্জে ৮৮টি ও শাহরাস্তিতে ৬৫ কেন্দ্রের ঘোষিত ফলাফলে তিনি নৌকা প্রতীকে ৮৩ হাজার ২২৭ ভোট পেয়ে নির্বাচন হন।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪৪ হাজার ৫৯১ ভোট বেশি পেয়ে ৫ম বারের মতো সংসদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন ঈগল প্রতীকে ৩৮ হাজার ৬৩৬ ভোট ও মোহাম্মদ সফিকুল আলম ফিরোজ ট্রাক প্রতীকে ২২ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন।
এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ৭ হাজার ১৪৪, বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফের ফুলের মালা প্রতীকের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী ৫৫৬, জাসদের (হাসানুল হক ইনু ও শিরীন আখতার) মশাল প্রতীকে মো. মনির হোসেন মজুমদার ৩৮০ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে ছড়ি প্রতীকে আক্তার হোসেন ১৩৭ ভোট পেয়েছেন।

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দুই উপজেলা ১৫৩টি কেন্দ্রে ৪ লাখ ৮৫ হাজার ৫৬১ ভোটের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৪৯১ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৬১৫ ভোট বৈধ ও ৩ হাজার ৮৭৬ ভোট বাতিল হয়। এর আগে রোববার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে পঞ্চমবার এমপি হলেন মেজর রফিক

আপডেট : ১১:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪