কচুয়া থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের উদ্যোগে গ্রাম পুলিশের সদস্যদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৯ জানুয়ারি কচুয়া থানার গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠান শেষে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাপ্তাহিক প্যারেডে কচুয়া থানার ১২টি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদারদের উপস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এসময় তিনি বলেন,চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দূর্ঘটনার সংবাদ পাওয়া গেলে তৎক্ষণাৎ থানাকে অবহিত করা এবং চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্য বিবাহ এবং মাদক এর সংবাদ থানাকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সকলকে সতর্কতার সহিত দায়িত্ব পালন সহ থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারের নিমিত্তে ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান। প্যারেডের শেষভাগে অফিসার ইনচার্জ কর্তৃক সকল বিট অফিসারদের উপস্থিতিতে গ্রাম পুলিশের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।




















