ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত আ.লীগ নেতা দিপু চৌধুরীর কবর জিয়ারত করলেন যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • 43
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মতলব উত্তর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এ সময় কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুল হক চৌধুরী সুমিত, উপজেলা যুবলীগের সদস্য মো. বাবু মিয়া, যুবলীগ নেতা সুমন বেপারী, মায়নুল চিশতি, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, খোরশেদ আলম, এইচএম নোমান দেওয়ান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন প্রধান উপস্থিত ছিলেন।
এ সময় মুহিবুল হক চৌধুরী সুমিত বলেন, প্রয়াত আওয়ামী লীগ সাজেদুল হোসেন চৌধুরী দিপু বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী ছিলেন। আর আমরা উনাকে অনুসরণ করে রাজনীতি ও সাধারণ মানুষকে সাহায্য-সহযোগিতায় অনুপ্রেরণা পাই।
উল্লেখ্য, শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেন দিপু চৌধুরী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

প্রয়াত আ.লীগ নেতা দিপু চৌধুরীর কবর জিয়ারত করলেন যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা 

আপডেট : ০৯:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪