ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তরকারি বিক্রেতার বিরুদ্ধে

হাজীগঞ্জে এক নারীকে কুপ্রস্তাব ও অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোর অভিযোগ উঠেছে এক তরকারি বিক্রেতার বিরুদ্ধে।

গতকাল হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের আটিয়া বাড়ির বাসিন্দা ইমান হোসেন আটিয়ার বিরুদ্ধে একই এলাকার ভাড়াটিয়া পিংকি বেগম (ছদ্মনাম) কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন।

পিংকি বেগম জানান, গতকাল তার ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইমান হোসেন বিভিন্ন অজুহাতে তাকে তার পরিচিত একটি বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে ইমান হোসেন তাকে বিভিন্ন ইশারা-ইঙ্গিতে কুপ্রস্তাব দেন। তার কুপ্রস্তাবে রাজি না হলে টাকার লোভ দেখান। পরিস্থিতি খারাপ বুঝে নিজের আত্মসম্মান বাঁচাতে পিংকি বেগম দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার পরপরই পিংকি বেগম প্রতিবেশীদের কাছে ঘটনাটি জানান। প্রতিবেশীরা অভিযুক্ত ইমান হোসেনের পরিবারের সাথে বিষয়টি নিয়ে কথা বললে, ইমান হোসেনের পরিবার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এবং পিংকি বেগমকেই দোষারোপ করে।

অভিযুক্ত ইমান হোসেন জানান, “আমি তাকে নিয়ে আমার পরিচিত একটি কাস্টমারের বাসায় গিয়েছিলাম, কিন্তু কোনো ধরনের অশোভন আচরণ করিনি। সে এলাকায় এসে আমার নামে মিথ্যা কথা বলছে।”

এই বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, “এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপিও বাতিল, ইনডেক্স কর্তন, টাকা ফেরতের নির্দেশ—তারপরও ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ মোশাররফ!

হাজীগঞ্জে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তরকারি বিক্রেতার বিরুদ্ধে

আপডেট : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫