ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে নকল সিগারেট ও স্টাম্পসহ রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি সিলগালা

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদাইলঘাটে অবস্থিত “রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি”-তে আজ এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহায়তা করে র‍্যাব-১১, কাস্টমস বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন।

অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ও রি-ইউজড স্ট্যাম্প, ১৪,০০০ প্যাকেট সিগারেট (মোট ১,৪০,০০০ শলাকা) এবং প্রায় ২১ লক্ষ পুনর্ব্যবহৃত স্ট্যাম্প জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ সামগ্রী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাদের নিয়োজিত ভ্যাট অফিসারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬২ ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তদন্তে উঠে আসে, কারখানাটি ২০২১ সাল থেকে প্রতিদিন প্রায় ৬ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল, যা মাসিক হিসেবে প্রায় ২ কোটি টাকা। তারা মূলত ৫০% বৈধ স্ট্যাম্প এবং বাকি ৫০% রি-ইউজড স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাত করত। ২০২৩ সালেও একই ধরনের অপরাধের জন্য এই কারখানায় অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়েছিল, তবে মাত্র সাতদিনের ব্যবধানে তা আবারও কার্যক্রম শুরু করে।
আজকের অভিযানে আবারও প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থরক্ষা এবং জাতীয় রাজস্ব সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

সিদ্ধিরগঞ্জে নকল সিগারেট ও স্টাম্পসহ রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি সিলগালা

আপডেট : ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫