ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সেনা অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • 41

রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র ও গুলি।

সোমবার দিবাগত রাত ২টা থেকে ভাষানটেক সেনা ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। ভোর ৫টার দিকে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে সেনাবাহিনী সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে সবাইকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার এবং ২৮ রাউন্ড গুলি। গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গ্যাংটির উপর নজরদারি চালানো হচ্ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, তারা বহুদিন ধরেই গ্যাংটির তাণ্ডবে ভীত ছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র – বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

রাজধানীতে সেনা অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার

আপডেট : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫