দেশে ডেঙ্গু জ্বরে আবারও প্রাণ গেল একজনের। সেই সাথে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৪৯জন রোগী।
রোববার ১৫জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছে ১৩৪জন, চট্টগ্রাম বিভাগে ৩৯জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন বাইরে) ৯জন, ঢাকা উত্তর সিটিতে ৮জন ও ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮জন, রাজশাহী বিভাগে ৫জন, ময়মনসিংহ বিভাগে ৭জন, রংপুর বিভাগে ৩জন ও সিলেট বিভাগে ১জন ভর্তি হয়েছে।
একইসময়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছে ২২২জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ২৯৯জন।
চলতি বছর জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৫ হাজার ৯৮৮জন এবং মৃত্যু হয়েছে ৩০জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে ১ লাখ ১ হাজার ২১৪জন আক্রান্ত হয় ও ৫৭৫জন মারা যায়। অপর দিকে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯জন হাসপাতালে ভর্তি হয় এবং ১ হাজার ৭০৫জনের মৃত্যু হয়।




















