ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজে ঘেরা নারায়ণগঞ্জ বাস্তবায়নে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই অঙ্গীকার বাস্তবায়নে এক সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলার পরিবেশবান্ধব উন্নয়ন ও পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, যা শহরের জনগণের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশংসা কুড়ায়।

জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে এই অভিযানে চাষারা মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের উভয় পাশ ও বিভাজক এলাকা পরিষ্কার করা হয়। অপসারণ করা হয় অবাঞ্ছিত ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং সাইনবোর্ড। পুরো অভিযানের মাধ্যমে প্রায় ১ (এক) ট্রাক পরিমাণ অপ্রয়োজনীয় ও সৌন্দর্যহানিকর উপকরণ সরানো হয়, যা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিক আল তাওহীদ-এর নেতৃত্বে। পুরো কার্যক্রমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত গঠনমূলক ও গুরুত্বপূর্ণ।

এই অভিযানের মাধ্যমে শহরজুড়ে এক ইতিবাচক বার্তা পৌঁছে গেছে—নিজ শহরকে ভালোবাসতে হলে প্রথমেই তাকে পরিচ্ছন্ন রাখতে হবে। সাধারণ মানুষ, দোকানদার, পথচারীসহ সকল স্তরের নাগরিকদের মধ্যে সৃষ্টি হয়েছে সচেতনতা এবং পরিবেশ রক্ষার দায়বোধ।
এমন উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ শুধু পরিচ্ছন্ন শহর হিসেবেই নয়, বরং একটি সচেতন, উন্নত ও মানবিক নগরী হিসেবে দেশের মাঝে দৃষ্টান্ত স্থাপন করবে।

জেলা প্রশাসনের এই প্রচেষ্টা শহরবাসীর সহযোগিতা পেলে আরও কার্যকর হবে। তাই প্রতিটি নাগরিকের উচিত, নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শহরের সৌন্দর্য রক্ষায় অংশ নেওয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

সবুজে ঘেরা নারায়ণগঞ্জ বাস্তবায়নে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫