ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ২৫০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে মোট ১,২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৬ জুন ভোর ৬টা ৩০ মিনিটে। স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে মকিমাবাদ এলাকায় যৌথ বাহিনী মাদকবিরোধী অভিযান চালায়। এতে মোঃ ফারুক হোসেন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৫ পিস ইয়াবা।

এর কিছুক্ষণ পর একই দিনে সকাল ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় আরেকটি অভিযান পরিচালিত হয় হাজীগঞ্জ উপজেলার টোরগড় উত্তর পাড়া এলাকায়। অভিযানে মোঃ কাইয়ুম হোসেন (২৮) নামের একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃত উভয় আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে যৌথ বাহিনী সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

হাজীগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ২৫০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫