ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৭ লাখ ৬৫ হাজার টাকার কাপড় উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি-পশ্চিম) বিভাগের চৌকস অভিযানে বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহনের চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৫১টি কাপড়ের রোল, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা।

ঘটনার সূত্রপাত ৬ জুন ২০২৫ তারিখ বিকেলে, যখন একটি কাভার্ডভ্যানে (চট্ট মেট্রো-ট-১১-৭২৮১) করে ২২০টি কাপড়ের রোল চট্টগ্রাম বন্দরের বড়পুল সিএসডি গোডাউন রেললাইন সংলগ্ন বশির মিস্ত্রীর গ্যারেজে রাখা হয়। ঈদ-উল-আযহার ছুটি উপলক্ষে গাড়ির চালক বাসায় চলে যান। পরে ৮ জুন বিকেলে গ্যারেজে ফিরে চালক দেখতে পান কাভার্ডভ্যানের পেছনের দরজার লক ভাঙা। মালিকপক্ষ বিষয়টি জানতে পেরে গণনা করে নিশ্চিত হয়—৫১টি কাপড়ের রোল চুরি হয়েছে।

এই ঘটনার পর ডিবি (পশ্চিম) বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন:

১। মোঃ আকবর আলী (২৬)
২। মোঃ শহিদুল ইসলাম জীবন (২৭)
৩। মোঃ আব্দুল করিম হৃদয় (২৭)
৪। মোঃ হাছান (২৬)

তাদের দেওয়া তথ্যমতে কোতোয়ালী থানাধীন টেরীবাজার এলাকার হাজী প্লাজার পাশে হাজী দুদু মিয়া মার্কেটের ৩য় তলায় জনৈক রায়হানের গোডাউন থেকে চুরি যাওয়া কাপড়ের রোলগুলো উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। বিদেশ থেকে আমদানি করা পণ্য পরিবহনের সময় সু-কৌশলে মালামাল চুরি করে অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

চট্টগ্রামে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৭ লাখ ৬৫ হাজার টাকার কাপড় উদ্ধার

আপডেট : ০৮:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫