ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে যুবদল নেতাদের উপর সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় যুবদলের তীব্র নিন্দা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • 26

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে যুবদলের দুই শীর্ষ নেতা গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটে গত ৯ জুন ২০২৫। ঈদ পুনর্মিলনী চলাকালীন সময়ে চিহ্নিত স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মামুন-এর একটি চোখ উপড়ে ফেলে। একই সঙ্গে আরেক যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ সোহেলসহ যুবদলের আরও একাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হন।

এ ঘটনায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই বর্বরোচিত হামলা শুধু ব্যক্তি নয়, সংগঠনের ওপরই একপ্রকার চরম আঘাত।

তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের কাছে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক হিসেবে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার নাম উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপিও বাতিল, ইনডেক্স কর্তন, টাকা ফেরতের নির্দেশ—তারপরও ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ মোশাররফ!

মতলব উত্তরে যুবদল নেতাদের উপর সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় যুবদলের তীব্র নিন্দা

আপডেট : ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫