চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে দুটি সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের কল্যাণ এবং সার্বিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়।
সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি উপস্থাপন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
অপরাহ্নে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হান্নান রনি, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সাঈদী ও শারমিন রহমান।
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, গোয়েন্দা শাখা, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ, আরআই (রিজার্ভ অফিস), ও অন্যান্য ইউনিটের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
দুই সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং জনসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।




















