ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদরে নতুন ইউএনও তাছলিমা শিরিন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 275

নারায়ণগঞ্জ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন তাছলিমা শিরিন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ৩০ জুলাই ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়। পূর্ববর্তী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কুমিল্লায় পদায়ন হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন ইউএনও তাছলিমা শিরিন এর আগে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং সেবামুখী মানসিকতার জন্য তিনি সহকর্মীদের মধ্যে প্রশংসিত।

নারায়ণগঞ্জ সদরে তাঁর এ পদায়নে উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে একটি আধুনিক, কার্যকর ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তুলতে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ সদরে নতুন ইউএনও তাছলিমা শিরিন

আপডেট : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫