ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতেপুর পশ্চিম ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে রবিবার বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের নির্দেশক্রমে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর উদ্যোগে ও যুবদল নেতা আইয়ুব আলী গাজী আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির মৃধা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হাবিব সরকার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম সহ আরো অনেকে।
দোয়া ও মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং দোজাহানের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফতেপুর পশ্চিম ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

আপডেট : ১০:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫