ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ১২:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 116
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর বাজার এলাকায় গণসংযোগের উদ্বোধন করেন। এরপর আশপাশের বাড়ি বাড়ি গিয়ে তিনি মা-বোনসহ স্থানীয় ভোটারদের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় ১১০ বছরের এক বৃদ্ধা থেকে শুরু করে নতুন ভোটার তরুণীরাও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করে লায়ন হারুন বলেন, “বিগত তিনটি জাতীয় নির্বাচনে এ দেশের মানুষ ভোট দিতে পারেননি। ওই সময়ে যারা নতুন ভোটার ছিলেন তারা আজ ৩৬ বছরের যুবক-যুবতী। সমাজের একটি বড় অংশ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আর সেই ভোটটি তারা জাতীয়তাবাদী আদর্শিক দল বিএনপির প্রতীক ধানের শীষেই দেবেন—এমনটাই ভোটাররা আমাকে বলেছেন। তাই নেতাকর্মীদের আমি বলেছি, আমার পাশে নয়—বাড়ি বাড়ি ছুটে গিয়ে ধানের শীষের বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে।”
গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল, ফারুক হোসেন, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ

আপডেট : ১২:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫