ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে অদ্য ৯ ডিসেম্বর ২০২৫, রোজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন মোট ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রগুলোর নিরাপত্তা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ববণ্টনসহ সব ধরনের প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন অভিযানে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), র্যাবের কোম্পানি কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাচনের আগে এ ধরনের সমন্বিত পরিদর্শন কার্যক্রম প্রশাসনের প্রস্তুতিকে আরও সচল ও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

























