ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 123

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস)’–এ যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের একটি কন্টিনজেন্ট আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেছে। তারা ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’ এর অধীনে দায়িত্ব পালন করবে এবং বর্তমানে নিয়োজিত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’–এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে মোতায়েন হবে।

এছাড়াও আগামী ১৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ৩৯ জন নৌসদস্য একই মিশনে যোগ দেবেন বলে জানা গেছে।

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী ভূমিকা পালন করে আসছে। দক্ষিণ সুদানে নিয়োজিত ফোর্স মেরিন ইউনিট মানবিক সহায়তাবাহী বার্জসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করা, নৌপথে জলদস্যুতা নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা, দুর্ঘটনাগ্রস্ত জাহাজে উদ্ধার অভিযান পরিচালনা এবং মিশনে নিয়োজিত সদস্যদের রসদ সামগ্রী দুর্গম এলাকায় পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।

গত তিন দশকেরও বেশি সময় ধরে নৌবাহিনীর সদস্যরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আহত সামরিক-বেসামরিক ব্যক্তিদের উদ্ধার, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ডুবুরি সহায়তা নিশ্চিত করেও তারা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়ে চলেছে।

দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরীয় এলাকায় উপমহাদেশের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সেও বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ সফলভাবে দায়িত্ব পালন করছে। এ পর্যন্ত নীল নদের ওপর দিয়ে ১৩১১ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে ৭১টি লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মিশনে বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ

আপডেট : ০৫:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫