ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেংগারচর বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দীনের বাবার দাফন সম্পন্ন

  • সুমন আহমেদ :
  • আপডেট : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 160

মতলব উত্তরে ছেংগারচর বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দীনের বাবা মো. মোশাররফ হোসেন দর্জি (৮৫) এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। তাঁদের বাড়ি পৌরসভার আদুরভিটি দর্জি বাড়ি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর বাজারে অবস্থিত নুরীয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজে অংশগ্রহণ করে ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. আব্দুল মোবিন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামের আমীর দেওয়ান আবুল বাশার, ছেংগারচর কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব তাজুল ইসলাম চাঁদপুরীসহ বেশ কয়েকজন ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছেংগারচর বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দীনের বাবার দাফন সম্পন্ন

আপডেট : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫