শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে চালক মোঃ জামাল হোসেন (৩৫) নিহত হয়েছেন।
১৯ জুন রোববার দুপুর দেড়টায়
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ৩ সন্তান নিয়ে দু চোখে অন্ধকার দেখছেন নিহতের স্ত্রী মৌসুমি। তিনি জানান, জীবিকার সন্ধানে বেরিয়ে তাঁর স্বামী লাশ হয়ে ফিরলো। তাঁর ২ কন্যা ও ১ পুত্র সন্তান ও বৃদ্ধ মা এবং প্রতিবন্ধী ভাইকে কে দেখার কেউ রইলো না।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

























