দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও সমমূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গ্রাহকরা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে ব্যাংকে গেলে তা গ্রহণ করে প্রচলিত নিয়ম অনুযায়ী বিনিময় মূল্য দিতে হবে।
একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই পদক্ষেপের ফলে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং আর্থিক লেনদেনে স্বাভাবিকতা বজায় থাকবে।
আরকে/ সাইফ




















