ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি হাজিগঞ্জ ৪৫টি বাজারের খাজনা আদায় বন্ধ ঘোষণা করলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি

চাঁদপুর-৫ সংসদীয় আসনের দুই উপজেলার ৪৫ টি বাজারে খাজনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এমপি মমিনুল হক। মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে বৈশাখী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা রক্ষার কাউকে ছাড় দেয়া হবে না। প্রান্তিক চাষীদের কথা চিন্তা করে আমার সংসদীয় আসনের প্রতিটি বাজারে আজ থেকে খাজনা আদায় বন্ধ থাকবে। আমার দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই সরকারের কোষাগারে রাজস্ব জমা দিয়েছেন।

তিনি বলেন, আগামীতে প্রতিটি বাজারে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। আমাদের দলের কেউ বাজার কমিটির নির্বাচনে অংশ না নিলে আমি খুশি হবো। আমি চাই প্রতিটা নাগরিক তাদের সুযোগ সুবিধা সমান ভাবে ভোগ করুক।

খাজনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি তিনি দুই উপজেলার বেশ কয়েকটি বাজারে সমাবেশের মাধ্যমে জনগণের কাছে এ বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

শাহরাস্তি হাজিগঞ্জ ৪৫টি বাজারের খাজনা আদায় বন্ধ ঘোষণা করলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি

আপডেট : ০৯:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬