তুমি নব নব রুপে এসো প্রাণে”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য বর্ষবরণ বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারীবৃন্দ বৈশাখী শোভাযাত্রা বের করে। এদিন সকালে প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা সভা ও পরে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন।
সভায় সহকারী অধ্যাপক তৌহিদা আকতার ও সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য এস এম আকতার হোসেন, অভিভাবক সদস্য মিজানুর রহমান, এস এম সজীব,আব্দুল হান্নান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক মো. সেলিম মিয়া, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, প্রভাষক শাহ এমরানসহ এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
আরকে/ সাইফ




















