চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন দুই দিনের সফরে আজ মতলব উত্তর উপজেলায় আসছেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) তিনি মতলব বাজার শাহী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে মতলব দক্ষিণে নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালিতে অংশগ্রহণ করবেন তিনি।
একই দিন সকাল ১১টায় মতলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এমপি ড. জালাল উদ্দিন।
পরে দুপুর ২টায় মতলব উত্তর ও দক্ষিণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করবেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তার এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আরকে/ সাইফ




















