চাঁদপুরের হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটুর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন,সুহিলপুর এবিএস ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. ছেফায়েত উল্যাহ ও মিলাদ পরিচালনা করেন,মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল জলিল।
এর আগে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মিয়া, সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুর রহিম, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন জাহিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উত্তম কুমার দেবনাথ।
সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. আরাফাত।
আরকে/ সাইফ




















