ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১৫০ পিস ই’য়া’বাসহ যুবক আ’ট’ক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 173

চাঁদপুরের হাজীগঞ্জ থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল ) বিকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার একটি টিম সুবিদপুর এলাকার “মায়ের দোয়া” দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার ও তদন্ত কর্মকর্তা রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূরে আলম, এএসআই মনির মুন্না এবং সঙ্গীয় ফোর্স।

এসময় সন্দেহভাজন হিসেবে মো. মোজাম্মেল হোসেন ওরফে মুজা (২২)-কে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির বাম পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মোজাম্মেল হোসেন সুবিদপুর (জালাল উদ্দিন বেপারী বাড়ি) এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম আমির হোসেন।

পুলিশ জানায়, এ ঘটনায় কোনো ভিকটিম নেই এবং অন্য কোনো পলাতক আসামির তথ্য পাওয়া যায়নি। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জে ১৫০ পিস ই’য়া’বাসহ যুবক আ’ট’ক

আপডেট : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬