ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যানেল ওয়ান-এর চাঁদপুর প্রতিনিধি হলেন সাংবাদিক জাহিদুল ইসলাম ভূঁইয়া

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 93
চাঁদপুরে গণমাধ্যম অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিজ্ঞ সাংবাদিক জাহিদুল ইসলাম ভূঁইয়া। তিনি সম্প্রতি বেসরকারি টেলিভিশন Channel One-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণ করে জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, “এটি আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। আমি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”
এর আগে তিনি প্রায় এক দশক ধরে Asian Television-এর সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ এই সময়ে তিনি সংবাদ সংগ্রহ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সহকর্মী, সিনিয়র ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্জন করেন মূল্যবান অভিজ্ঞতা ও ভালোবাসা। তিনি জানান, কর্মজীবনের একটি অধ্যায় শেষ হলেও সেই সময়ের স্মৃতি সবসময়ই তাকে অনুপ্রাণিত করবে।
সাংবাদিকতার পাশাপাশি জাহিদুল ইসলাম ভূঁইয়া বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এছাড়া তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন, যা তার পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।
নতুন এই যাত্রায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আপনাদের সমর্থনই আমার এগিয়ে যাওয়ার শক্তি।”
সাংবাদিক মহল মনে করছে, তার অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা চাঁদপুরের গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনবে।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

চ্যানেল ওয়ান-এর চাঁদপুর প্রতিনিধি হলেন সাংবাদিক জাহিদুল ইসলাম ভূঁইয়া

আপডেট : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬