বৈধ কাগজপত্র না থাকায় কুয়েতে কারাভোগ শেষে দেশে ফেরত আসা এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে তাকে বাংলাদেশগামী একটি ফ্লাইটে দেশে পাঠানো হয়।
রাত আনুমানিক ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুরুল ইসলাম সাগর (৩৫)। এ সময় তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর পুলিশ তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান।
মৃত নুরুল ইসলাম সাগর ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের বাসিন্দা। তিনি মো. শাহজাহান মিয়ার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুয়েত কারাভোগ শেষে দেশে ফেরার পরই বিমানবন্দরে প্রবাসীর মৃ”ত্যু
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- 128
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















