হাজীগঞ্জ পৌরসভা আয়োজিত বাংলাদেশ সরকার, ADB এবং AFD সহায়তায় বাস্তবায়নাধীন
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় জেন্ডার এ্যাকশন প্লান (GAP) বাস্তবায়নের লক্ষ্যে জেন্ডার কমিটির আওতায় নারীদের সচেতনার জন্য সোমবার(২০ এপ্রিল) সকালে হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডে নগর পরিচালন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনসচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন,হাজীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,হাজীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আকবর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালন করেন এবং বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
সভায় বক্তরা বলেন,আপনারা আপনাদের ঘর- বাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন এবং প্রতিবেশীদের এ বিষয়ে সচেতন করবেন।পৌরসভা আপনাদের এলাকায় পরিকল্পিত ড্রেন,নির্মাণ,স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ শীঘ্রই শুরু করবে।তাই আজকের সচেতনমূলক সভা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর উপ- প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপ-প্রকৌশলী মাসুদ পারভেজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম খান ও সাধারন সম্পাদক হাজী মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।
আরকে/ সাইফ




















