ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুরের ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ২৫০ জন পরীক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল, সাধারণ সম্পাদক মেহেদী পাটোয়ারী, সহ-সভাপতি মাহাবুব মিজি, সাংগঠনিক সম্পাদক রাছেল খান এবং প্রচার সম্পাদক ফয়সাল মালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ০৬:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬