চাঁদপুরের হাজীগঞ্জের ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা নিবাসী, অধ্যাপক এ কে এম ফজলুল হক বাধক্য জনিত কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন।
অধ্যাপক এ কে এম ফজলুল হক চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তী নির্বাচনী এলাকার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, হাজীগঞ্জ বাজারের কলেজরোডে অবস্থিত হক টাওয়ারের স্বত্বাধিকারী, এছাড়াও তিনি বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
শুক্রবার (২৪ এপ্রিল) বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। ঢাকা একটি হাসপাতালে চিকিৎসা অবস্থা রয়েছেন। দেশ বিদেশে অবস্থানরত সকলের কাছে পরিবারের সদস্যবৃন্দ দোয়া কামনা করেন। যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাকে দ্রুত সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন।




















