ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে দেড় কেজি গাঁ’জা’সহ নারী আটক, স্বামী পলাতক

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় অভিযান চালিয়ে দেড় কেজির বেশি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার স্বামী রোকন মোল্লা (৬০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
শনিবার (২৫ এপ্রিল) পৌরসভার বালুরচর এলাকায় গৃহবধূ মোসা. মানসুরা বেগম (৩২) এর দেখানো মতে তার ঘরের খাটের নিচ থেকে একটি সাদা পলিথিন ব্যাগে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ হাজার টাকা।
পুলিশ জানায়, শনিবার (২৫ এপ্রিল) পুলিশ সুপার রবিউল হোসেনের সার্বিক নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান-২, এসআই সাদেকুর রহমান ও এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে পর্যাপ্ত আলোর মধ্যে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো জব্দ করা হয় এবং মানসুরা বেগমকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-৬৬) দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

মতলব উত্তরে দেড় কেজি গাঁ’জা’সহ নারী আটক, স্বামী পলাতক

আপডেট : ০৪:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬