ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে বসতঘরের পাশের একটি আমড়া গাছ থেকে আলাল উদ্দিন (৪০) নামে এক যুবকের ঝুল’ন্ত ম’র’দে’হ উ’দ্ধা’র করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব সন্তোষপুর গ্রামে এঘটনা ঘটে। নি’হত আলাল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা এবং হারিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্বাভাবিকভাবে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান আলাল উদ্দিন। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের আমড়া গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝু’ল’ন্ত ম’র’দেহ দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম’র’দেহ উ’দ্ধা’র করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ম’র্গে প্রে’র’ণ করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, পরিবারের দাবি অনুযায়ী আলাল উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। ঘটনাটি কীভাবে ঘটেছে তা স্পষ্ট নয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “আত্মহত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















