ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ছুটে গিয়ে রায়হান কাজীর খোঁজ নিলেন ব্যারিস্টার শাহরিয়ার

ক্যান্সারে আক্রান্ত রায়হান কাজীর খোঁজখবর নিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকার পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গিয়ে অসুস্থ রায়হান কাজীকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।
হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড়ের কৃতি সন্তান রায়হান কাজী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এবং একই প্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষক। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর অসুস্থতার খবর পেয়ে ব্যারিস্টার শাহরিয়ার হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রায়হান কাজীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
এ সময় ব্যারিস্টার শাহরিয়ার বলেন, “আমি রায়হান কাজীর পরিবারের কাছে জানিয়েছি, যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, এমন সংকটময় সময়ে মানবিক দৃষ্টিকোণ থেকে সবারই এগিয়ে আসা উচিত। তিনি রায়হান কাজীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে রায়হান কাজীর সুস্থতার জন্য পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। স্থানীয়দের আশা, সবার সহযোগিতা ও দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাসপাতালে ছুটে গিয়ে রায়হান কাজীর খোঁজ নিলেন ব্যারিস্টার শাহরিয়ার

আপডেট : ০৪:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬