ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বিএনপি নেতা রুহুল আমিনের জানাজা শেষে দাফন

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বেপারী আর নেই।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধায় নীজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১মে) সকালে সাড়ে পাচানী মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বেপারী আমাদের দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি আমার বাবা সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ঘনিষ্ঠ সহচর ছিলেন। আজীবন ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন এ নেতা।
আমরা তাকে হারিয়ে একজন আদর্শবান নেতাকে হারালাম। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা আবুল বাসার ছগির প্রমুখ।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

মতলব উত্তরে বিএনপি নেতা রুহুল আমিনের জানাজা শেষে দাফন

আপডেট : ০৪:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬