ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সন্ধ্যার পর আড্ডা, ১৪ কি’শো’র আ’ট’ক

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ১৪ কিশোরকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে শাহরাস্তি ওয়াকওয়ে এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত কিশোরদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে কিশোর-তরুণদের সন্ধ্যার পর উদ্দেশ্যহীন ঘোরাফেরা ও আড্ডা নিষেধ করা হয়। যারা নিষেধাজ্ঞা অমান্য করছেন তাদেরকে আটক করছে পুলিশ।
অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে শাহরাস্তি ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আড্ডারত ১৪ জন কিশোর ও তরুণকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সন্ধ্যার পর আড্ডা না দেওয়ার শর্তে তাদের অভিভাবকদের (মা-বাবা) জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে শাহরাস্তি মডেল থানা পুলিশের এমন প্রশংসনীয় কাজের সাধুবাদ জানিয়েছেন সচেতনমহল। তারা এ অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালনার আহবান জানান এবং এমন অভিযান মাদক, চুরি, ছিনতাই’সহ কিশোর অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন।
বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ে জিরো টলারেন্স। এ ক্ষেত্রে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাই, তিনি কোন কাজ বা উদ্দেশ্য ছাড়া সন্ধ্যার পর কিশোর ও তরুণদের আড্ডা দিতে বাড়ির বাহিরে যেতে নিষেধ করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

শাহরাস্তিতে সন্ধ্যার পর আড্ডা, ১৪ কি’শো’র আ’ট’ক

আপডেট : ০৬:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬