ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মেয়র প্রার্থী এ্যাড. সাইফুল মোল্লার দোয়া-মাহফিল

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী এ্যাড. মোহাম্মদ সাইফুল মোল্লার আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বাদ জুমআ হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড কংগাইশ হযরত বেলাল হাবসী (রা.) জামে মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া-মাহফিলে হাজীগঞ্জ পৌরবাসী’সহ দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এ্যাড. মোহাম্মদ সাইফুল মোল্লা। তিনি উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে বলেন, আমি সেবক হওয়ার জন্য আপনাদের দোয়া চাই।

প্রসঙ্গত, এ্যাড. মোহাম্মদ সাইফুল মোল্লা ‘এমএস মোল্লা এন্ড এসোসিয়েট’ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে অত্যান্ত সুনামের সাথে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও চাঁদপুরের জজকোর্টে দীর্ঘদিন আইনি সেবা দিচ্ছেন। এছাড়া তিনি তাঁর পেশাগত কাজের পাশাপাশি নিরবে নিবৃত্তে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছেন।

এ্যাড. সাইফুল মোল্লা হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি মানবসেবার উদ্দেশ্যে আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ইতিমধ্যে প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। হাজীগঞ্জ পৌর এলাকাকে তাঁর নখদর্পনে নেওয়ার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে প্রতিটি ওয়ার্ড একাকি ঘুরে বেড়িয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জে মেয়র প্রার্থী এ্যাড. সাইফুল মোল্লার দোয়া-মাহফিল

আপডেট : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬