ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, জরিমানা না দিলে গ্রেপ্তার

রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো হচ্ছে।
ডিএমপি সূত্র জানায়, সড়কে কোনো যানবাহন আইন ভঙ্গ করলে ক্যামেরায় ধারণকৃত প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় সরাসরি নোটিশ পৌঁছে যাবে। এতে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করতে বলা হবে।
নোটিশ পাওয়ার পরও নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে ডিএমপি।
এই উদ্যোগের মাধ্যমে রাজধানীতে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়বে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

ঢাকায় ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, জরিমানা না দিলে গ্রেপ্তার

আপডেট : ১১:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬