ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মরহুম হাজী আব্দুর রশিদের কুলখানি অনুষ্ঠিত

হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেন মুন্সী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের পর্যবেক্ষক সদস্য জাহাঙ্গীর হোসেনের বাবা  বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী আব্দুর রশিদ মুন্সীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে মরহুমের মাগফেরাত কামনায় তাঁর নিজ বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
এর আগে মরহুম হাজী আব্দুর রশিদ মুন্সীর প্রতিষ্ঠিত মসজিদে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও অনুষ্ঠিত দোয়া-মাহফিলে মোনাজাত করেন, মরহুমের ছেলে হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদারসহ দলীয় নেতৃবৃন্দ’সহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী আব্দুর রশিদ মুন্সী (৭৫) মৃত্যুবরণ করেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের মুন্সী বাড়ির মৃত ইদ্রিস আলী মুন্সীর ছেলে। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জে মরহুম হাজী আব্দুর রশিদের কুলখানি অনুষ্ঠিত

আপডেট : ১১:২০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬