শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে অটোরিক্সা ও মোটরসাইকেল’সহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছৈ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ মে) বিকালে পৌরসভাধীন ঘুঘুশাল এলাকা থেকে ২টি অটোরিক্সা, একটি অটোরিক্সার কাটা অংশবিশেষ, ১টি মোটরসাইকেল ও ৫টি অটোরিক্সার ব্যাটারী উদ্ধার করা হয়।
জানা গেছে, এদিন বিকালে শাহরাস্তি পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের ঘুঘুশাল এলাকার নতুন বাড়ীর মৃত আব্দুল মান্নানের ঘরের উত্তর পাশে অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স।
এসময় চোরাইকৃত ২টি অটোরিক্সা, একটি অটোরিক্সার কাটা অংশবিশেষ, ১টি মোটরসাইকেল ও ৫টি অটোরিক্সার ব্যাটারী উদ্ধার এবং আন্তঃজেলা চোর চক্রের সদস্য উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নাইনগর গ্রামের হাজী বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. ইউসুফ (৪০) আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সাহাপুর গ্রামের বাগানবাড়ী ব্রীজের উপর হইতে আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের আরো ৩ জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থঅনার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত চোর চক্রের চার সদস্যকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




















