ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অ’বৈ’ধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত একটি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ মে ) অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আসাদুজ্জামান নূর।

জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীত পাশে অবস্থিত ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাসের মিটার খুলে নিয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছিল এবং পরিবেশ দূষণের সাথে জড়িত ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

নারায়ণগঞ্জে অ’বৈ’ধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৬:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬