পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ২৯৪ আসনের এই নির্বাচনে নিজেদের এগিয়ে থাকার দাবি করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উল্লেখযোগ্য সংখ্যক আসনে লিড করছে এবং রাজ্যে সরকার গঠনের পথে রয়েছে।
অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছে দলটির নেতারা।
বিজেপির শীর্ষ নেতা ও বিরোধীদলীয় মুখ শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে পরিবর্তনের সময় এসেছে এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বের অধ্যায় শেষের পথে।
তবে চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত গণনার ফলাফলই নির্ধারণ করবে কে গঠন করবে সরকার। কেন্দ্রীয় নেতৃত্ব কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেবে, সে সিদ্ধান্তও ফল প্রকাশের পরই জানা যাবে।
পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াই: এগিয়ে থাকার দাবি বিজেপির, জয়ের আশাবাদ শীর্ষ নেতাদের
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- 85
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















