রাজধানীর শীর্ষ সন্ত্রাসী মাহমুদুল হাসান গ্রেফতার
রাজধানীর শাহআলী এলাকা থেকে অস্ত্র, মাদকদ্রব্য ও জালনোটসহ শীর্ষ সন্ত্রাসী মাহমুদুল হাসানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গোপন তথ্যের
সকল ইউনিয়ন পরিষদে সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত | Rknews71
দেশের সব ইউনিয়ন পরিষদ ভবনের সামনে দৃশ্যমান স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে
আলোচিত সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও শাপলা মিডিয়া প্রযোজনা সংস্থার মালিক বালুখেকো মো. সেলিম খানের বিরুদ্ধে বিদেশ
যাওয়া হলো না মালদ্বীপ, পরপাড়ে পাড়ি দিলেন আনিছ | Rknews71
মোহাম্মদ হাবীব উল্যাহ্ || ছুটি কাটিয়ে আগামি ৮ মে মালদ্বীপ যাওয়ার কথা মো. আনিসুর রহমান আনিছের। সম্প্রতি বিয়েও করেছেন। নব-বধুকে
হাজীগঞ্জে সাংবাদিক হাবিবুর রহমানের মায়ের মৃত্যু | Rknews71
মোহাম্মদ হাবীব উল্যাহ্ || হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক হাবিবুর রহমানের মা ফাতেমা
ঈদে গণপরিবহন থেকে অতিরিক্ত ভাড়া নয়: কাদের
আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রী তার দফতরে ব্রিফিংকালে এ আহ্বান জানান। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সড়ক-মহাসড়কগুলো অতীতের যেকোনও সময়ের তুলনায় অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সড়কের জন্য কোথাও যাতে কোনও জনদুর্ভোগ না হয় সেজন্য সতর্ক থাকার পাশাপাশি মাঠ পর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ এসময় সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মহানগরীর টার্মিনালগুলোর শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে বলে জানান ওবায়দুল কাদের। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে বলেও জানান তিনি। সড়ক পরিবহন মন্ত্রী মহানগরীর এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোসহ গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



















