ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে জাটকা রক্ষার অভিযানে ১০ জেলে আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • 40

মতলব উত্তরে মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানে ১০জেলেকে আটক করা হয়েছে। এছাড়াও জাল ও নৌকা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

১লা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস জাটকা বিরুদ্ধে অভিযান। এসময় মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা, আহরন করা, বিক্রি করা ও মৌজুদ করা নিষিদ্ধ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মতলব উত্তরের মেঘনা নদীর অভায়াশ্রমে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে মেঘনা নদীর দশানী, মোহাম্মদপুর, নাছিরাকান্দি, জহিরাবাদ, বোরোচর, চর উমেদ অংশে  অভিযান পরিচালনা করে  ১০ জন জেলে, ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ মিটার টোম জাল ও একটি নৌকা জব্ধ করা হয়।

আটককৃতদের ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের সূরুজ উদ্দিনের ছেলে সাদির উদ্দিনকে ১০ দিনের সাজা দেওয়া হয়েছে। চাঁদপুর সদরের তরপুরচন্ডীর নূরুল ইসলাম দেওয়ানের ছেলে শাহজালাল, আনোয়ার বেপারির ছেলে  হৃদয়, শাহজাহান বেপারির ছেলে ফয়সাল, হাজী আবদুল কাদিরের ছেলে কাশিম বেপারী ও সেডু বেপারির ছেলে রসুল বেপারী এই ৫ জনকে ১০ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাকী ৪ জন অপ্রাপ্ত বয়স হওয়ায় মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজল মজুমদার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে জাটকা রক্ষার অভিযানে ১০ জেলে আটক

আপডেট : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫