ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁ”জাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 32

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ২১ জুলাই ভোর ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী মোঃ শাহজাহান গাজী (৫০) এবং মোঃ ইউসুফ জোয়াদ্দার (৩৫) নামের দুইজনকে আটক করে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, নগদ ৬৪,১১০ টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং তিনটি মোবাইল ফোন।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান সেই ধারাবাহিকতারই অংশ।

মাদকবিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের আওতায় ১৬৯টি কৃষি যন্ত্রপাতি বিতরণ

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁ”জাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০১:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫