ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের ‘ধরে শালারে’ রহস্যময়ী পোস্টের রহস্য জানা গেল!

  • রিয়াজ শাওন
  • আপডেট : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 714

কাল দুপুর থেকে ফেসবুকে একের পর এক ইউজার “ধরে শালারে” লেখা এক রহস্যময়ী পোস্ট দেখতে পাচ্ছিলেন সকলে। পোস্টটি এমনভাবে ছড়িয়ে পড়ছিল যে হাজারো শুভাকাঙ্ক্ষী ও সমর্থক আগ্রহ নিয়ে পোস্টটির সামনে ভিড় জমাতে শুরু করেন। মানুষের মনে প্রশ্ন, হঠাৎ এই পোস্ট কোথা থেকে আসছে? এর পিছনে কী ইঙ্গিত বা কারণ আছে?

শিবিরের একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে জানিয়েছেন, এটি শিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্ত—তবে উদ্দেশ্য কিছুটা গোপন রেখেছেন। তাদের কথায়, “এই পোস্টের মাধ্যমে তারা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সামনে আনতে চাইছেন, যিনি সামনে এলে রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম হবে।” এজন্যই এই রহস্যময় ফেসবুক পোস্ট।

অবশেষে গত রাত ২টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা আটক করেছে মোহাম্মদ ছরওয়ারে আলম নামে এক ব্যক্তিকে। অভিযোগ ওই ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (Twitter) অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টটি প্রকাশ করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১:৩০ টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের কাছে সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। পরে ডিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য দায়িতেন্দ্র ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, গত শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছিল। হ্যাকার ওই অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশ করে, যা দলের নীতিনির্ধারকরা “দলের আদর্শের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক” বলেও উল্লেখ করেন। সেই পোস্টের স্ক্রিনশট দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দলের সাইবার টিম দ্রুত তাকে পুনরুদ্ধার করে এবং আপত্তিকর পোস্টটি সরিয়ে দেয়। পরে দল একটি বিবৃতি দিয়ে জানায়, “সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শিবিরের ‘ধরে শালারে’ রহস্যময়ী পোস্টের রহস্য জানা গেল!

আপডেট : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬