‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে শুরুতেই উপজেলা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বর সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপপ্ত করে।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
এসময় বক্তারা বলেন, জাতীয় পল্লী উন্নয়ন হলো একটি দেশ উন্নয়ন। পল্লী উন্নয়ন শুধু নামের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি অবকাঠামো নির্মাণ, মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা তৈরিতে গ্রাম থেকে সহর পর্যন্ত একটি ধারাবাহিক ভূমিকা পালন করে যাচ্ছে। এই ধারাবাহিতায় ফরিদগঞ্জ বিআরডিবিও ক্ষুদ্রঋণ, সাবলম্বী প্রকল্প, জীবনমান উউন্নয়নে একাধিক কর্মসূচী পালন করে এসেছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
এসময় উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষুদ্রঋণ গ্রহীতা আনোয়ার হোসেন, মজিবুর রহমান, তছলিম উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে শ্রেষ্ঠ উপকারভোগীদের উপহার এবং দিবসটি উপলক্ষে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


























