চাঁদপুরের মতলব -বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়কে পড়েছিল রক্তাক্ত অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ।
সোমবার ( ৬ জুলাই) ভোরে ডাকঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর বেলায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়া হলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই এর টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এলাকার দক্ষিণ দিকে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রীজ সংলগ্ন
সড়কের পশ্চিম পাশ থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়। যুবকটির পড়নে জিন্সের প্যান্ট এবং কালো রঙের টিশার্ট ছিল। সাথে কোনো কিছুই পাওয়া যায়নি।
মুন্সীরহাট বাজারের জনৈক শরীফ হোসেন বলেন, গত রাতে মুন্সীরহাট বাজার বাস স্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেছিলাম। তখন এ লোকটি বাজারের ব্রীজে বসেছিলেন। তাকে জিজ্ঞেস করলে সে বলে লেবার কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছুই বলেনি।
চাঁদপুরের সিবিআই ইন্সপেক্টর তরুন কান্তি দে বলেন,মরদেহের পরিচয় শনাক্তের জন্য দুই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
ছবির ক্যাপশন: রক্তাক্ত যুবকের মরদেহ, পরিচয় শনাক্তে পিবিআইয়ের চেষ্টা।


























